নারায়ণগঞ্জ ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু আহত-৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ট্রাক, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত ও আহত হয়েছেন ৫ জন। সোমবার (২২ মার্চ)দুপুর দেড়টার দিকে শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ হয় ছয়টি গাড়ি। দীর্ঘক্ষণ সড়কে লাশ পড়ে থাকায় অন্তত এক ঘন্টা পর্যন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। ফলে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ।
নিহতের নাম মো: রেজাউল (৪০)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার কান্দাপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের ইউটার্ন মোড়ে দ্রুতগামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৩৭৪) অপর একটি ফলবাহী কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ন-২০-২০০৮) পিছন দিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের উপর উল্টে পড়লে পিছনে থাকা ইঞ্জিনবাহী আরেকটি কাভার্ডভ্যান, দুইটি মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেল পরস্পর ধাক্কা লাগে। এসময় কাভার্ডভ্যানের ইঞ্জিন রেজাউলের উপর পড়লে মাথা তেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতরসহ আহত হয় ৫ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে তাদের নাম জানা যায়নি। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার। বেলা তিনটার দিকে যানচলাচল স্বাবাভাবিক হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো: মোখলেছুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত একটি ট্রাক ও দুইটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু আহত-৫

আপডেট সময় : ১০:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১