নারায়ণগঞ্জ ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

নগরবাসী ট্যাক্স দিয়ে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়,এটা সহ্য করা যায় না : খোকন সাহা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা চাই সুন্দর নগরী। কিন্তু আসার পথে দেখলাম গন্ধযুক্ত সড়ক বিশ্রী অবস্থা। নগরবাসী ট্যাক্স দিয়ে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়। এটা সঠিক নয়। নগরবাসী ট্যাক্স নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে এটা সহ্য করা যায় না,সহ্য হয় না।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে ২০ মার্চ শনিবার সন্ধ্যায় সিদ্দিরগঞ্জ গোদনাইল এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অ্যাডভোকেট খোকন সাহা বলেন, গতকাল তাঁতী লীগের অনুষ্ঠান হওয়ার কথা ছিল শহীদ মিনারে। তিনি অনুমতি দিলেন না। তিনি অনুমতি দিলেন গণসংহতি নামে একটি সংগঠনকে। যারা জাতির জনককে বঙ্গবন্ধুর সরকারকে গালিগালাজ করছিল। তাঁতী লীগের কর্মীরা আমার অফিসে এসে বলেছিলেন মেয়র আমাদের পারমিশন দেয় না। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করতে দিলেন না। ফুটপাতে দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধুর কেক কেটেছি।
তিনি আরও বলেন, কি আজব নারায়ণগঞ্জে আমরা বসবাস করি। জীবনের মধ্যগগনে এ আমাদের দেখতে হচ্ছে। মাঝে মাঝে রক্ত টগবগ করে উঠে। অনেক কষ্ট করে সংবরণ করি। নিজের দলের লোক বলে দাবী করি। মাঝে মাঝে পত্রিকায় লেখে আমরা সংগঠন বিরোধী কাজ করি। কার টাকায় লিখেন? ওইযে বঙ্গবন্ধু রোডের একটি কার্যালয়ের টাকা।

খোকন সাহা বলেন, মেয়র এমপি হওয়ার ইচ্ছা নাই। আমি জনগণের কাছে মাফ চাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে মাফ চাই। আত্মসমালোচনা করেন। এটা দলবিরোধী না। আজকে ঢাকায় বক্তব্য রাখছেন। কালকে পত্রিকায় দেখবেন কি বলছে। আজকে যে বক্তব্য তিনি ঢাকায় রাখছে এটার জবাব আমি আর বাদল আগামীকাল থেকে দিবো। দাঁতভাঙ্গা জবাব দিবো। এই প্রজন্মকে বলতে চাই বঙ্গবন্ধু ইন্ধারা গান্ধীকে নিয়ে বার একাডেমীর মাঠে নামলেম। আমরা তখন বার একাডেমীর ছাত্র। সামসুজ্জোহা বঙ্গবন্ধুকে রিসিভ করলেন। নাগিনা জোহা আসলেন। তাদের সাথে একজন শিশুকে দেখার সৌভাগ্য হয়েছিল মনে হয় সে শিশু শামীম ওসমান ছিলেন। আমি শামীম ওসমানকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন সম্ভবত আমি। সে সময় অনেককেই দেখলাম দূরে দাঁড়িয়েছে। তারা কাছে আসলেন না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

নগরবাসী ট্যাক্স দিয়ে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়,এটা সহ্য করা যায় না : খোকন সাহা

আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১