নারায়ণগঞ্জ ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

ভ্যাকসিন নেয়ার পর নাসিক প্যানেল মেয়র মতি করোনা আক্রান্ত, দোয়া কামনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্যানেল মেয়র-২, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ভেকসিন নেয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এর আগে ১০মার্চ তিনি করোনার টিকা গ্রহণ করেন।

নাসিক প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি মুঠোফোনে জানান, গত ১০মার্চ করোনার টিকা নেয়ার একদিন পর থেকেই শর্দি ও জ¦রে আক্রান্ত হন। সাধারণ জ¦র,ঠান্ডা মনে করে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার (১৯ মার্চ) তিনি করোনা পরীক্ষা করান। শনিবার পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এদিন দুপুরে তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শরীর অনেক দূর্বল বলে তিনি জানান।
এছাড়াও ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানা যাবে। এসময় প্যানেল মেয়র মতি তার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, ২০২০ সালে যখন বাংলাদেশে করোনার তান্ডব শুরু হয় তখন প্যানেল মেয়র মতি তার ওয়ার্ডসহ আশেপাশের এলাকায় বিভিন্ন রকম কর্মকান্ড পালন করেন। মানুষকে সচেতন করা, অসহায়দের মাঝে খাবার বিতরন, নগদ অর্থ প্রদানসহ নানারকম মানবিক কার্যক্রম পালন করেন তিনি। এছাড়াও মৃতের সৎকারের জন্য ছিলো আলাদা একটি টিম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

ভ্যাকসিন নেয়ার পর নাসিক প্যানেল মেয়র মতি করোনা আক্রান্ত, দোয়া কামনা

আপডেট সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১