নারায়ণগঞ্জ ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জের শহিদুল ঢাকার কেন্দ্রীয় কারগারে খোঁজ খবর নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জ যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া ঢাকায় গ্রেফতার হয়ে ১৬’দিন কেন্দ্রীয় কারাগারে। পরিবারের মনোবল ভেঙে না পড়ার জন্য খোঁজ খবর নিচ্ছেন জেলা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ও বিএনপি’র নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, গত ৪’মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম। সেদিন ডিএমপির শাহবাগ থানা পুলিশের হাতে গ্রেফতার হয় শহিদুল ইসলাম।

গত ২৮’ফেব্রুয়ারী বিএনপি’র নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ১০’দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে ঢাকার আদালত শহিদুলের ২’দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে আদালতে পাঠালে আদালত তাকে  জেলহাজতে পাঠায়।

এর পর থেকেই শহিদুল ইসলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারগারে রয়েছেন। শহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানালপাড় এলাকার শাহজাহান ভূঁইয়ার ছেলে। পারিবারের পক্ষ থেকে কয়েকদফা জামিন আবেদন করা হলেও তার জামিন হচ্ছেনা। ফলে পরিবারে দেখা দিয়েছে হতাশা।

এ দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রবি, আব্দুল হাই রাজু, সদস্য শাহআলম হীরা ও রিয়াজুল ইসলাম গত ১৮’মার্চ শহিদুল ইসলামের পরিবারের  খোঁজখবর নিতে মিজমিজি ক্যানালপাড় তার বাসায় যান। হতাশ না হয়ে ধৈর্য ধারণ করার জন্য পরিবারের সদস্যদের শান্তনা দেন নেতাকর্মীরাাপ। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ও বিএনপি’র নেতারা কারাবন্দি শহিদুল ইসলামের দ্রুত মুক্তির দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জের শহিদুল ঢাকার কেন্দ্রীয় কারগারে খোঁজ খবর নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় : ০৩:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১