নারায়ণগঞ্জ ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা রাস্তা গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে একটি করাতকলকে জরিমানা সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ

মুজিব মানেই স্বাধীনতা আর শেখ হাসিনা মানে উন্নয়ন : এমপি বাবু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ২২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না, এখনও হয়তো আমাদের পাকিস্তানের গোলামি করেই জীবন কাটাতে হতো। সারাবিশ্ব আজ স্বীকার করছে, মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই স্বাধীনতা আর শেখ হাসিনা মানে উন্নয়ন।
বুধবার আড়াইহাজার উপজেলার মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।

সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। স্বাধীনতার ৫০ বছরের মাইলফলকে এসে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের স্বর্ণশিখরে। আজ দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে জাতির পিতার বিশাল ছবি প্রদর্শন করে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরে ধরেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম. ঝর্না রহমান, এসিল্যান্ড উজ্জল হোসেন, ওসি নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজউদ্দিন প্রমুখ। পরে ৮৩ জন অসহায়, দুস্থ ও বেকারদের মাঝে ২৪ লাখ ৫৩ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদের মধ্যে ১৫ জনের মধ্যে নগদ ৯৩ হাজার টাকা সহ ৩১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণ শেষে শিশুদের নিয়ে সাংসদ নজরুল ইসলাম বাবু জন্মদিনের কেক কাটেন।

এর আগে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ডা. সায়মা আফরোজ ইভা, ইউএনও সোহাগ হোসেন, মেয়র সুন্দর আলী, এসিল্যান্ড উজ্জল হোসেন, ওসি নজরুল ইসলাম, দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসমাইল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান। বিকেলে মিথিলা গ্রুপের আয়োজনে মিথিলা টেক্সটাইল প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে। মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান টয়েস, মাহবুব খান হিমেল প্রমুখ। ওইদিন সন্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও ১০২ পাউন্ডের একটি কেক কাটা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এমপির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশীদ আলম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল প্রমুখ। সন্ধা ৭টায় থেকে ফানুষ ও আতশবাজির মাধ্যমে জাতির পিতার জন্মদিনের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন

মুজিব মানেই স্বাধীনতা আর শেখ হাসিনা মানে উন্নয়ন : এমপি বাবু

আপডেট সময় : ০৭:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১