নারায়ণগঞ্জ ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহানায়কের জন্মদিন পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তপোধ্বনী ও জেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

শত পাউন্ডের কেক কাটা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাসহ ১০০ জনের মধ্যে স্মার্ট আর্মস লাইসেন্স বিতরণ, শিশুদের অংশ গ্রহনে রচনা, চিত্রাঙ্কন, বিতর্ক, গান,কবিতা আবৃত্তি, শিা, সংস্কৃতি, দেয়াল পত্রিকা, স্মরণীকা, কুইজ,পথশিশুর মাঝে উন্নত মানের খাবার ও নতুন পোষাক বিতরণ,হাসপাতাল, জেলা কারাগারে উন্নত খাবার পরিবেশন, জাতীর পিতার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ ছাড়াও মুজিবশতবর্ষ উপলে জেলার পাঁচটি উপজেলায় ডিজিটাল বঙ্গবন্ধু কর্নার স্থাপনসহ দুইশতাধিক কর্মসূচি হাতে নেন জেলা প্রশাসন।
অপরদিকে সকালে জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ সদস্যরা। জেলার পুলিশ সুপার মো: জায়েদুল আলমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো: শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সালেহ উদ্দিন আহম্মেদসহ জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহানায়কের জন্মদিন পালন

আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১