নারায়ণগঞ্জ ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

প্রবীণ রাজনীতিক মওদুদ আহমেদের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বিশেষ  প্রতিনিধি   :   সাবেক প্রধানমন্ত্রী, সাবেক উপরাষ্ট্রপতি, ভাষা সৈনিক ও দেশের প্রবীন রাজনীতিবিদ ব্যারিষ্টার মওদুদ আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

মঙ্গলবার (১৬ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, মওদুদ আহমেদ ছিলেন রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।

তারা বলেন, বাংলাদেশের আইন ও প্রশাসনিক সংস্কারে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। রাজনৈতিক জীবনে বিভিন্ন সমসাময়িক ঘটনায় অনেক আলোচিত-সমালোচিত হলেও তিনি ছিলেন একজন মেধাবী রাজনীতিক। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি প্রবাসী সরকারের পোস্টমাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নেতৃদ্বয় বলেন, মওদুদ আহমেদ রাজনীতিতে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি সকল সময় দেশের পক্ষে কথা বলেছেন, দেশ নিয়ে ভেবেছেন, দেশের মানুষ নিয়ে ভেবেছেন। এমন রাজনীতিবিদের চলে যাওয়া মেধাভিত্তিক রাজনীতিতে শূণ্যতা সৃষ্টি করলো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

প্রবীণ রাজনীতিক মওদুদ আহমেদের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১