নারায়ণগঞ্জ ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রের মৃত্যু মামলায় তিন শিক্ষকের  রিমান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি  :  সিদ্ধিরগঞ্জে সাব্বির হােসেন ( ১৪ ) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তিন শিক্ষকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

সােমবার ( ১৫ মার্চ ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হােসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন । পাশাপাশি কবর থেকে সাব্বিরের মরদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত । কোর্ট পুলিশ পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন , ১৮ বছরের নিচে হওয়ায় সাব্বিরের ৪ সহপাঠীর নাম প্রকাশ করা হয়নি এবং তাদের রিমান্ডে দেওয়া হয়নি ।

গ্রেফতারকৃত ওই তিন শিক্ষক হলাে- শওকত হােসেন সুমন ( ২৬ ) , জোবায়ের আহম্মেদ ( ২৬ ) ও আব্দুল আজিজ ( ৪২ )নিহত সাব্বির ( ১৪ ) রূপগঞ্জ উপজেরার শান্তিনগর এলাকার জামাল হােসেনের ছেলে । সে রওজাতুল উলুম উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র । পরিবারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই ) মােহাম্মদ শাহীন জানান , আবাসিক মাদরাসায় থেকে পড়ালেখা করতাে নিহত সাব্বির হােসেন । ১০ মার্চ বেলা ১১ টার দিকে মাদরাসার এক শিক্ষক তার পরিবারকে জানায় , সাব্বির মাদরাসার ছাদে উঠার সিঁড়ির গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে।

পরে স্বজনরা মরদেহ নিয়ে রূপগঞ্জে নিজ এলাকায় দাফন করে । দাফনের আগে গােসলের সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা । পরে শুক্রবার অজ্ঞাত আসামি করে সাব্বিরের বাবা একটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর তিন শিক্ষকসহ ৭ জনকে গ্রেফতার করা হয় ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য

সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রের মৃত্যু মামলায় তিন শিক্ষকের  রিমান্ড

আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১