নারায়ণগঞ্জ ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

সিদ্ধিরগঞ্জে ২  ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি :  সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সড়কে গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইর ঘটনায় জীবন (২৬) ও ছারোয়ার (২৪) নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত ৯ই মার্চ মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১ টায় আদমজী ইপিজেড-শিমরাইল সড়কের রংধনু সিনেমা হলের সামনে এ ঘটনাটি ঘটে। এ সময় তাদের কাছ থেকে একটি সুইসগিয়ার চাকু, একটি মোবাইল ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০ই মার্চ বুধবার দুপুরে মামলা দায়ের শেষে ওই ২ ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার আলী হোসেনের ছেলে চিহ্নিত ছিনতাইকারী জীবন ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাহাদুর পুর পশ্চিমপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে ছারোয়ার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আদমজী ইপিজেডের ইউনেস্কো (বিডি) লিমিটেড নাম একটি গার্মেন্টস ফ্যাক্টারীর অপারেটর শাহাবুদ্দিন (৪৮) ছুটি শেষে পায়ে হেটে আটি হাউজিং ভূমি পল্লীর বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে রংধনু সিনেমা হলের সামনে হঠাৎ ৪ জন অজ্ঞাত ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং পাছায় ছুরিকাঘাত করে সাথে থাকা একটি এনড্রয়েড মোবাইল ও একটি নকিয়া বাটন মোবাইল এবং বানিব্যাগে থাকা সাড়ে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ধর ধর বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিন জন পালিয়ে গেলেও ছারোয়ার ডিএনডি লেকের কাদায় ঝাপ দেয়। তখন ভুক্তভোগী শাহাবুদ্দিন তাকে ঝাপটে ধরে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে ধরে সিআইখোলা কাঠের পুল নিয়ে গেলে স্থানীয় লোকজনের সহয়াতায় ছারোয়ারের মোবাইল ফোনের সূত্র ধরে সিআইখোলা বালুর মাঠ থেকে জীবন নামে অপর ছিনতাইকারীকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এর কিছুদিন আগেও ছিনতাইর শিকার এক সাংবাদিকের দেখানো মতে বোমা শাকিল নামে এই ছিনতাইকারী সিন্ডিকের সদস্য আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ২  ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৬:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১