নারায়ণগঞ্জ ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের উন্নয়নে বিস্ময় : প্রতিমন্ত্রী মাহবুব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের উন্নয়নে বিস্ময় সৃষ্ঠি করেছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে আড়াইহাজার উপজেলার বিশনন্দীর পরিষদ ইশান চত্বরে মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মরণে এর আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেন, পর্যটনে খাতকে একটি শক্তিশালী খাতে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

পর্যটকদের সুবিধার জন্য পদ্মা সেতু, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল, মেট্রোরেল, কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ, আঞ্চলিক এভিয়েশন হাভ রূপান্তরের লক্ষ্যে কক্সবাজার ও সৈয়দপুরে বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা, সিলেট ও চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর দুটির ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধন এবং ঢাকা শহরে পাতাল রেল তৈরি করাসহ নানা মেগা প্রকল্প বর্তমানে বাস্তবে রূপ নিচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোভিট-১৯ যখন সারাবিশ্ব ক্ষতবিক্ষত সেখানে বাংলাদেশে তুলনামূলকভাবে বাংলাদেশ ভালো আছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও আল্লাহর রহমতে আমরা এ সংকট মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

এর আগে আড়াইহাজার উপজেলার মেঘনাবেস্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের চারপাশ স্পীডবোর্ডে ঘুরে দেখেন। এসময় কালাপাহাড়িয়া ইউনিয়নকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, মেয়র সুন্দর আলী, এম এ হালিম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলম সরকার, প্রবীন আওয়ামী লীগ নেতা মিঞা আলাউদ্দিন প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের উন্নয়নে বিস্ময় : প্রতিমন্ত্রী মাহবুব

আপডেট সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১