নারায়ণগঞ্জ ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর আলোচনা সভা নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করলেন সদর উপজেলা প্রশাসন রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ সোনারগাঁয়ে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বন্দরে র‌্যাব-১১’র অভিযানে  মাদক ব্যবসায়ী রমজান গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি :  সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র বন্দর এলাকায় অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রমজান গ্রেফতার। গত ৭’মার্চ সকালে বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল ধৃত রমজানকে মাদক মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়।

ব্যার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি দল গত ৭ মার্চ সকাল ৯ টায় মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকে অবস্থিত রাফি ফিলিং স্টেশনের চেকপোষ্ট বসিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস হতে রমজান শেখ নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে কাছ থেকে ১’হাজার ৫০’পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত রমজান আলী রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আন্দারমানিক গ্রামের মোঃ আলম শেখের ছেলে।

গতকাল সোমবার সকালে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ধৃত রমজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথা ও আচরণে অসংলগ্নতা এবং অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। অতঃপর গোপনসূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডিম্বাকৃতির বস্তু বিশেষ রয়েছে।

উক্ত ঘটনার সত্যতা অধিকতর যাচাইয়ের নিমিত্তে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া এর অবজারভেশন ওয়ার্ডের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত রমজান শেখ স্বীকার করে যে তার  পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ২১’টি ইয়াবার পোটলা রয়েছে যার প্রত্যেকটিতে ৫০’পিস করে মোট ১’হাজার ৫০’ পিস ইয়াবা রয়েছে। সে আরও স্বীকার করে যে, টেকনাফে এই ইয়াবার পোটলাগুলো সে খাবারের সাথে গিলে খায় এবং কলা এবং পাউরুটি খেয়ে সেই পোটলাগুলো পায়ু পথ দিয়ে বের করে। অতঃপর তাকে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তারের চিকিৎসা প্রদানের পর হাসপাতালের টয়লেটে গিয়ে তার পায়ু পথ দিয়ে কালো টেপ দ্বারা মোড়ানো ছোট ছোট ডিম্বাকৃতির ২১’টি পোটলা বের করে দেয়।

উক্ত পোটলাগুলো হতে প্রত্যেকটিতে ৫০ ’পস করে ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচারের সাথে জড়িত এবং এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর

বন্দরে র‌্যাব-১১’র অভিযানে  মাদক ব্যবসায়ী রমজান গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১