নারায়ণগঞ্জ ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি :  সিদ্ধিরগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন গ্রেফতার। গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা উত্তর ক্যানেল পাড় এলাকা থেকে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। একাধিকবার নিজের মেয়েকে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল হোসেনের বরাত দিয়ে জানা যায়, কামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও ১৬’বছরের এক মেয়েকে নিয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা উত্তর ক্যানেল পাড় এলাকার আলমগীরের ভাড়া বাসায় বসবাস করছেন।

অভিযুক্ত কামালের স্ত্রী দীর্ঘদিন (মানসিক ভারসাম্যহীন) অসুস্থ থাকায় গত (৩ মার্চ) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করলে মেয়ে চিৎকার শুরু করে। এ সময় মেয়েকে ভয় দেখিয়ে ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয়।

ঘটনার পরদিন পাশের ভাড়াটিয়া চিৎকারের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ধর্ষণের ঘটনা খুলে বলে। ভুক্তভোগীর মুখের বর্ণনা শুনে প্রত্যক্ষদর্শীরা জরুরী (৯৯৯) নাম্বারে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ (৯৯৯) ফোন পেয়ে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে এলাকাবাসী জানান, কামাল হোসেন মাদকাসক্ত। এলাকায় মাদক ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত। ধৃত কামাল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ ওসি (তদন্ত ) শরীফ আহমেদ বলেন, অভিযুক্ত কামালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১