নারায়ণগঞ্জ ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

আড়াইহাজারে বাঁশের দোকানে অগ্নিকান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম :   আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারে একটি বাঁশের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে। বাজারের পাহারাদারেরা ঘটনা স্থল থেকে একটি কেরোসিনের খালি বোতল উদ্ধার করেছে। ঘটনাটি নাশকতা মূলক বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

দোকান মালিক মোঃ আলমগীর জানান, প্রতিদিনের ন্যায় তিনি দোকান বন্ধ করে সোমবার রাতে বাড়ীতে চলে যান। রাত ১টার দিকে তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। বাজার পাহারাদার লোক জড়ো করে অগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

এ সময় তার বন্ধু মনির হোসেন তাকে ফোন করে জানান যে, তার দোকানটি পুড়ে গেছে। তিনি বলেন পুর্ব শত্রুতার জেরে আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা। এ ব্যাপারে দোকান মালিক আলমগীর বাদী হয়ে বুধবার সন্দেহ ভাজন ৬ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার আড়াইহাজার থানার কর্তব্যরত ডিউটি অফিসার এস আই শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

আড়াইহাজারে বাঁশের দোকানে অগ্নিকান্ড

আপডেট সময় : ১২:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১