নারায়ণগঞ্জ ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন কাঁচপুর হাইওয়ে পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার  : ২০২০ সালের কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। সোমবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার ভিতরে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ইং উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও শহীদ পুলিশ সদস্যদের ফুলের শ্রদ্ধা জানানো হয়।

সোমবার সকালে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যালী ও ফুল দিয়ে ২০২০ সালের মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ পুলিশ সদস্যসহ সকল পুলিশদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান তারা।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জীবন বাজি রেখে মহামারি করোনা ভাইরাসের সময় মানুষের সেবা প্রদান করেছেন। দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন। বাংলাদেশ পুলিশ সদস্যরা সব সময় জীবনের মায়া ছেড়ে দেশের স্বার্থে কাজ করছেন।

২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর কিছু সদস্য এবং অনেক পুলিশ সদস্য বিভিন্ন দূর্ঘটনায়ও নিহত হয়েছেন। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি এবং তাদের পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন কাঁচপুর হাইওয়ে পুলিশ

আপডেট সময় : ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১