নারায়ণগঞ্জ ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

কোটি টাকার চোরাই পোশাকসহ আটক-৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে কোটি টাকা মূল্যের রপ্তানিজাত চোরাই পোশাকসহ আটজনকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টায় প্রিমিয়াম বেভারেজ ফুড এন্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরীর ভিতর অভিযান চালিয়ে তাদের আটক ও চোরাই কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটকরা হলো, মো: লিটন (২০), মো: দুলাল (৩৫), মো: লোকমান চৌকিদার, মো: আলাউদ্দিন (৩১), মো: শাকিল (১৭), মো: মোস্তফা (৪১), মো: মিনহাজ আহম্মেদ (৩৫) ও মো: রুবেল (২৪)।

একই দিন দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব-১১ এর সদর দপ্তর সংবাদ সম্মেলনে অধিনায়ক লে: কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, জানান, ফতুল্লা থানার অপ্টিমাম ফ্যাশন ওয়ের লি: ফ্যাক্টরীর রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। চালক ও হেলপারের যোগসাজশে কাঁচপুর বিসিক এলাকার প্রিমিয়াম বেভারেজ ফুড এন্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরীর ভিতর কাভার্ডভ্যানটি ঢুকিয়ে ফেলে। প্রেমিয়াম ফ্যাক্টরীর কর্মচারিরা কাভার্ডভ্যাটি তাদের সুবিধামত স্থানে নিয়ে শিপমেন্টের জন্য প্রস্তুত করা পোশাকভর্তি প্রতিটি কার্টুন খুলে ১০ থেকে ২০ পিস করে পোশাক চুরি করে আসছে দীর্ঘদিন ধরে। এতে কারখানা মালিকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত্রের পাশাপাশি চাহিদা ও অর্ডার অনুযায়ী শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়ে আসছে। বিষয়টি অবগত হয়ে র‌্যাবের একটি বিশেষ গোয়েন্দা দল নজরদারী চালিয়ে সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চোরাই পোশাকভর্তি কাভার্ডভ্যান উদ্ধারসহ চোরদের হাতে-নাতে আটক করা হয়। উদ্ধারকৃত পোশাকের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

কোটি টাকার চোরাই পোশাকসহ আটক-৮

আপডেট সময় : ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১