নারায়ণগঞ্জ ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

সোনারগাঁয়ে করোনা রোগের ওষুধ তৈরির দায়ে ৩ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে অনুমোদনহীন একটি কারখানায় করোনা রোগের ভেজাল ওষুধ তৈরি করার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সদর দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
ধৃতরা হলো- মোঃ নিজাম উদ্দিন (৩৯), মোঃ খাদেম হোসেন (৩০) ও মোঃ আমিনুল ইসলাম (১৮)। এসময় কারখানায় তৈরি অবস্থায় ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নিহারিকা মান্না’ পাউডার নামক ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর সিপিএসপি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী পিপিএম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ (আগস্ট) দুপুরে র‌্যাবের একটি দল ‘গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লিঃ’ নামক কারখানায় অভিযান চালায়। অভিযানে করোনা রোগের ভেজাল ও মানহীন ঔষধ তৈরির সময় হাতে-নাতে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে ‘গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লিঃ’ নামক ফ্যাক্টরী চালিয়ে আসছিল। উক্ত ফ্যাক্টরীতে ‘নিহারীকা’ ব্র্যান্ড নাম দিয়ে করোনা রোগের ভেজাল ও মানহীন ঔষধ ‘নিহারিকা মান্না’ পাউডার উৎপাদন করে করোনা রোগের ঔষধ হিসেবে বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা অনুমোদনবিহীন ক্যামিকেল দ্বারা অস্বাস্থ্যকর পদ্ধতিতে ভেজাল দিয়ে খাদ্যপণ্যের গুণগত মান পরিবর্তন করে উৎপাদন ও বিক্রয় করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকিস্বরুপ। আরও জানা যায় যে, বৈশি^ক করোনা মহামারীর প্রাদুর্ভাবের পরিস্থিতি কাজে লাগিয়ে সাধারণ জন সাধারণের সরলতার সুযোগ কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অসাধু উপায় অবলম্বন করে করোনা রোগের ঔষুধ বলে ‘নিহারিকা মান্না’ পাউডার নামক অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পণ্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণামূলকভাবে সরবরাহ করে আসছিল প্রতিষ্ঠানটি। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন

সোনারগাঁয়ে করোনা রোগের ওষুধ তৈরির দায়ে ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০