নারায়ণগঞ্জ ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ‘বন্দুকযুদ্ধে’ডাকাত নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : আড়াইহাজারে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবু সাঈদ ওরফে ছৈটকা (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের চার সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে।

রবিবার(২৭ অক্টোবর) ভোরে উপজেলার হাইজাদী ইউপির ইলুমদী এলাকায় এঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ মাহমুদপুর ইউপির জোকারদিয়া গ্রামের নাজিম মিয়ার ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সিরাজ, এএসআই সবুজ চন্দ্র দাস, কনস্টেবল লিটন মিয়া ও রফিকুল ইসলাম।

গত শনিবার বিকালে মাহমুদপুর ইউপির জোকারদিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত ডাকাতের নামে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় আট থেকে দশটি ডাকাতির মামলা রয়েছে। তাকে আটকের পর তার স্বীকারোক্তি মতে স্থানীয় ইলুমদী এলাকায় ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে যায় পুলিশ। এসময় আগে থেকেই ওৎপেতে থাকা অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা ধৃত আবু সাঈদকে ছাড়িয়ে নিতে পুলিশকে ল্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়তে থাকে। আত্মরার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ডাকাত সদস্য সাঈদ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ‘বন্দুকযুদ্ধে’ডাকাত নিহত

আপডেট সময় : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯