নারায়ণগঞ্জ ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

র‌্যাব-১১‘র অভিযানে সাইনবোর্ড ও মদনপুর থেকে ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • ৩৩০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজীকালে র‌্যাব-১১‘র পৃথক অভিযানে ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১‘র সিপিএসসি‘র একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও অটোরিক্সা, সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে ৪ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৩৮,৪৯০/- টাকা জব্দ করা হয়।

একই দিন বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১‘র সদর দপ্তর থেকে সিপিএসসি‘র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছে।
ধৃতরা হলো- হিরণ মিয়া (৩৯), শামীম (৩৬), মঈন উদ্দিন (২৮) ও আবুল বাশার (৪২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, উপস্থিত স্বাক্ষী ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, অটোরিক্সা ও সিএনজি থামিয়ে গুরুতর আঘাতের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১০০/- থেকে ৩০০/- টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তায় চলাচলরত অটোরিক্সা এবং সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য হিরণ মিয়া, শামীম ও মঈন উদ্দিনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৪,৫৯০/- টাকা জব্দ করা হয়। এই চাঁদাবাজির পৃথক আরেকটি অভিযানে বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস (আসমানী পরিবহন) হতে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের সদস্য আবুল বাশারকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ৩৩,৯০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় আসমানী পরিবহন চালকদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক গাড়ি প্রতি ১২২০/- টাকা করে অবৈধভাবে গুরুতর আঘাত ও ক্ষয়-ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে। তাদের অত্যাচারে বাস চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজী বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

র‌্যাব-১১‘র অভিযানে সাইনবোর্ড ও মদনপুর থেকে ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯