নারায়ণগঞ্জ ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
  • ৪০৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে পুলিশের পুরস্কার ঘোষিত এক মাদক ব্যবসীয়। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেঙ্গাকান্দি এলাকায় এঘটনা ঘটে। এসময় র‌্যাব নিহতের তিন সহযোগীকে আটক করে র‌্যাব। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ ও উদ্ধার করা হয় একটি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ম্যাগজিন, ৫‘শ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি চাপাতি ও ৪ টি বগিদা।

নিহত হৃদয় উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটককৃতরা হলো,জহিরুল ইসলাম, ডলার ও সেলিম।
র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেঙ্গাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লশী করার সময় একটি প্রাইভেটকার সিগন্যাল দিলে না থামিয়ে গাড়ির জানালা খুলে র‌্যাব সদস্যদের ল্য করে গুলি ছোঁড়া হয়। আত্মরার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় মাদক ব্যবসায়ীদের গাড়িটি থামিয়ে র‌্যাব সদস্যদের সঙ্গে ৫ মিনিটের মতো গুলিবিনিময় করার এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় নিহত হন। এ ঘটনায় দু’জন র‌্যাব সদস্যও আহত হয়।
নিহত গিট্টু সোনারগাঁ থানা পুলিশের মাদক ব্যবসায়ীদের তালিকায় ১ নম্বরে। তাকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত

আপডেট সময় : ০৮:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯