নারায়ণগঞ্জ ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

তারেক জিয়াসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন প্রবাসী তারেক রহমানসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে নারাণগঞ্জের একটি আদালত। কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন বাদলের দায়ের করা মামলায় সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত এ পরোয়ানা জারি করেন।
মামলার অন্য বিবাদীরা হলো, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
মামলায় অভিযোগ আনা হয়েছে, সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতীয়তাবাদের জাতির পিতা আখ্যায়িত করেন তারেক রহমান। দেশের সংবিধান নিয়েও করেছেন কটুক্তি। তার এমন বক্তব্য মানহানিকর।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির অভিযোগে আদালতে মামলার আবেদন করেও তথ্যগত ভুল থাকায় পরে প্রত্যাহার করে নেয়া হয়েছিল। সংশোধন করে গতকাল আবেদন করলে আদালত আমলে নেয়।
বাদী পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক নূরুল হোতা জানান, আদালত মামলার আবেদন গ্রহন করে বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেছে।
আতালতের পেশকার আবুল কালাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

তারেক জিয়াসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি

আপডেট সময় : ১১:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯