নারায়ণগঞ্জ ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

রূপগঞ্জে আ,লীগের সভাপতি গাজী ও সাধারণ সম্পাদক শাহজাহান নির্বাচিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৩৬২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং শাহজাহান ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে মুড়াপাড়া বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সবসম্মতিতে  তাদের নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের ত্রি-বা‌র্ষিক সম্মেলনের প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত‌কে শ‌ক্তিশালী রাখ‌তে আওয়ামী লীগ নেতাকর্মী‌দের ঐক্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে হবে। তার  সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  দেশ-‌বি‌দেশি সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে বসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও অনেক দিন বাংলাদেশকে, দেশের মানুষকে পথের আলো দেখিয়ে যাবেন, এই হোক আজকের অঙ্গীকার।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপ‌তি‌ত্বে সম্মেল‌নে আ‌রো উপ‌স্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জে আ,লীগের সভাপতি গাজী ও সাধারণ সম্পাদক শাহজাহান নির্বাচিত

আপডেট সময় : ০৭:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯