নারায়ণগঞ্জ ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণে আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • ২৩৬ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি ঃ সোনারগাঁও উপজেলার সনমান্দীতে প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুন) রাতে ঈমানেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার (২২ জুন) রাতে সোনারগাঁও থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন নামের এক ধর্ষককে আটক করেছে।

সোনারগাঁও থানায় দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দি গ্রামে গৃহবধূ তার দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। গত শুক্রবার রাতে গৃহবধূ তার প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে ঘরের বাহিরে যায়।

এ দিকে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার সামসুল হক মিয়ার ছেলে মো. ছালাউদ্দিন (২৪) ও সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩২) ওই গৃহবধূর মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক পাশের একটি ক্ষেতে নিয়ে কু-প্রস্তাব দেয়। এতে গৃহবধূ রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পর গৃহবধূ ঘরে না যাওয়ায় তার মা বাহিরে তাকে খুঁজতে আসে।

এ সময় গৃহবধূকে না পেয়ে তার মা তাকে ডাকতে ডাকতে ক্ষেতের কাছে গেলে মেয়ের কান্নার শব্দ পেয়ে এগিয়ে গেলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে আহত গৃহবধূকে উদ্ধার করে কাচঁপুর শুভেচ্ছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে ধর্ষকদের বাড়িঘর ভাঙচুর করে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ আনোয়ার নামের একজনকে আটক করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন

প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণে আটক ১

আপডেট সময় : ১২:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯