নারায়ণগঞ্জ ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
  • ২৭৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ চনপাড়া এলাকায় দ্বিতীয় ধাপে শীতলক্ষ্যার পশ্চিম তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কতৃপক্ষ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় নির্বাহি ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে উপজেলার চনপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি।

দুপুর দুইটা পর্যন্ত অভিযানে পাকা ও আধাপাকা বসতবাড়িসহ অন্তত ত্রিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো.গুলজার আলী এবং উপ-পরিচালক মো: শহিদুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো.গুলজার আলী জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী থেকে ১৫০ ফুট সীমানা পুনঃনির্ধারণ করে এর অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ১০ দিনের উচ্ছেদ অভিযান কর্মসূীচর প্রথম ধাপে তিন দিনের অভিযানে সুলতানা কামাল সেতুর পুর্বপাড় থেকে পশ্চিমপাড়ে চনপাড়া এলাকা পর্যন্ত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে আজ পুনরায় চনপাড়া থেকে অভিযান শুরু হয়েছে। আজ বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান চলবে বলেজানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

আপডেট সময় : ১১:৫০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯