নারায়ণগঞ্জ ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

জনগণ ফুল দিয়ে বরণ করলেন নবনির্বাচিত এমপি বাবুকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯
  • ৩২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ -২ আসনে বিপুল ভোটে জয় লাভ করেন নজরুল ইসলাম বাবু। আড়াইহাজারের দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ ফুল দিয়ে বরণ করে নিলেন নবনির্বাচিত এমপি নজরুল ইসলাম বাবুকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবুর জয়ের পর থেকে বিভিন্ন শ্রেণির মানুষ তার বাড়িতে ভিড় করছে। বেশিরভাগ লোক ফুলেল শুভেচ্ছায় ভালোবাসা জানাচ্ছে তাদের নবনির্বাচিত এমপিকে।

এই নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে এখনও পর্যন্ত কোনো বিজয় মিছিল বের করেনি। এই প্রসঙ্গে নবনির্বাচিত এমপি নজরুল ইসলাম বাবু বলেন, আমরা শান্তি প্রিয় দল, মিছিলের নাম করে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটুক তা আমার দলীয় সভানেত্রী শেখ হাসিনা বা আমাদের দলের অন্য কোনো নেতাকর্মীর কারও কাম্য নয়। কারও সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বের সৃষ্টি হোক তা আমরা চাই না। আমরা পরস্পরের সাথে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। শান্তি হলো আমাদের মুল বার্তা।

জননেত্রী শেখ হাসিনা শান্তির রোল মডেল। তিনি বলেন জামায়াত বিএনপিকে এদেশের জনগণ এবারের নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, আমাদের পুনরায় রায় দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলকে ধন্যবাদ।

বিভিন্ন পেশাজীবীর মানুষের দাবি নজরুল ইসলাম বাবু গত ১০ বছরে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থানসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন, সেই হিসেবে আবার তিনি জয়ী হয়েছেন। তার যাদুর ছোয়ায় বদলে গেছে আড়াইহাজার। তার দেখানো পথই হবে আগামীর প্রজন্মের প্রেরণা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

জনগণ ফুল দিয়ে বরণ করলেন নবনির্বাচিত এমপি বাবুকে

আপডেট সময় : ০৬:২২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯