নারায়ণগঞ্জ ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

নচিকেতার গল্প নিয়ে কলকাতার ছবিতে অপু বিশ্বাস

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার ভারতীয় বাংলা ছবিতে ‘শর্টকাট’ এ অভিনয় করবেন। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। সংগীতশিল্পী নচিকেতার গল্প নিয়ে রচিত সিনেমাটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল।

সিনেমার বিষয়ে নচিকেতা বলেন, ‘সিনেমায় যে যে উপাদান থাকা প্রয়োজন, তার সবই আছে এই গল্পে। সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে গড়েপিটে নিতে। সুবীর কত ভালো ছবি বানাবে, আমি জানি না। ও মানুষটা খুব ভালো। তাই গল্পটা ওকেই দিলাম।’নচিকেতা আরও বলেন, ‘কলকাতাকে আমরা যেভাবে দেখি, সেটাই তো শহরের আসল রূপ নয়। গভীরে গভীরে অনেক স্তর রয়েছে। বাংলা ছবিতেও সেগুলো উঠে আসেনি। আমি মনে করি, এই ছবির মাধ্যমে সেগুলো দর্শক জানতে পারবেন।’

সিনেমার পরিচালক সুবীর মণ্ডল বলেন, ‘আমাদের সবার মধ্যেই একটা শর্টকাট নেয়ার প্রবণতা আছে। পরিণতিতে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। আমাদের ছবি তেমনি একটি গল্প নিয়ে।’

ছবিতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন আর বাংলাদেশের অপু বিশ্বাস ও অরিন।‘শর্টকাট’ ছবি তৈরি করছে কলকাতার তৃণা ফিল্ম। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন নচিকেতা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

নচিকেতার গল্প নিয়ে কলকাতার ছবিতে অপু বিশ্বাস

আপডেট সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮