নারায়ণগঞ্জ ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় যাচ্ছে জেলা আ.লীগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
  • ৪২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীসহ প্রায় ৪০০ লোকের বহর নিয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটির নেতৃবন্দ।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে ৩মার্চ শনিবার সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পনের উদ্দেশ্যে তারা এই যাত্রা করবেন। ইতিমধ্যে এই সফর উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যদিও কমিটি ঘোষণার প্রায় ৩ মাস অতিবাহিত চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারী নগরীর ২ নং রেলগেটস্থ কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকে ১০ ফেব্রুয়ারী টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু পূর্ব নির্ধারিত সেই ১০ ফেব্রুয়ারী টুঙ্গিপাড়ায় আর যেতে পারেনি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণের সিদ্ধান্ত নেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। কিন্তু ১৭ ফেব্রুয়ারীর সেই কর্মসূচীও স্থগিত করা হয়। সর্বশেষ সর্বসম্মতিক্রমে ৩ মার্চ টুঙ্গিপাড়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামীলীগ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, শনিবার সকাল ৭ টায় আমরা নারায়ণগঞ্জ থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য যাত্রা করবো। আমাদের সাথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী যাবেন। এছাড়া জেলা আওয়ামীলীগের কমিটির সকল নেতৃবৃন্দরাসহ ৪০০ লোক যাবে। তাছাড়া এমপি গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু এবং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাড. হোসনে আরা বাবলীকেও দাওয়াত দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে সভাপতি, এড. আবু হাসনাত মো: শহিদ বাদলকে সাধারন সম্পাদক ও ডা: সেলিনা হায়াত আইভীকে সিনিয়র সহ-সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণার প্রায় বছর খানেক পর ২০১৭ সালের ২৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

টুঙ্গিপাড়ায় যাচ্ছে জেলা আ.লীগ

আপডেট সময় : ০৪:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮