নারায়ণগঞ্জ ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকেই আগুনের বিস্ফোরণ, একই পরিবারের ৫জন দগ্ধ। বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার ফতুল্লায় ইয়াবা,হেরোইনও গাজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপনাদের উন্নয়নে সর্বদা ছায়া হয়ে লেগে থাকবো : রাব্বি মিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৩২৯ বার পড়া হয়েছে

জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন,সরকারী চাকুরীরর সুবাদে আমাদের দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখানে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়। হয়তো অনেককে মনে রাখি আবার অনেককে ভুলে যাই।

কিন্তু আপনারা আমার কথা মনে রাখেন বা নাই রাখেন আমি কিন্তু আপনাদের উন্নয়নে আপনাদের পিছনে ছায়া হয়ে লেগে থাকবো।

শনিবার(৩০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৬ পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এমন কিছু কাজ করতে হবে যে সকল কাজে মধ্যে দিয়ে আমাদের মানুষ স্মরণ রাখবে। যেভাবে রবীন্দ্রনাথ,কাজী নজরুল ইসলাম,বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের মানুষ স্মরণ রেখেছে।

আমাদের এমন কিছু করতে হবে যাতে করে একটি উন্নত বাংলাদেশ আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অভিষ্ট লক্ষ্য তা বাস্তবায়ন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি যাতে করে পরবর্তী প্রজন্ম আমাদের শ্রদ্ধারভরে স্মরণ করবে।

সাংস্কৃতিক অঙ্গনের মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, চলচিত্র সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলোকে ভালোবাসি ও সম্মান জানাই। আর এর কারণ তারা মনের ক্ষরাক দেয়। খাবার খেলে যেমন বেঁচে থাকা যায় তেমনি ক্ষরাক দিলেও প্রানটা সঞ্চারিত হয়।

জেলা শিল্পকলা একাডেমী নিয়ে তিনি বলেন, শিল্পকলা একাডেমীর নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। আর এক বা দেড় বছর লাগবে নির্মিত হতে। জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি হিসেবে আমি বলতে চাই এই নির্মাণ কাজ সম্পন্ন হলে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক বিকাশের যে অসুবিধা রয়েছে তা অনেকাংশে দুর হবে।

এ সময় জেলা অতিরিক্ত মেজিষ্ট্রেট আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার কাজল। এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অফিসার সৈয়দ সাহিদা বেগমসহ আরো অনেকে।

অনুষ্ঠানে শিল্প সাংস্কৃতিক বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নারায়ণগঞ্জের পাঁচজন গুনী শিল্পীকে জেলা শিল্প একাডেমী সম্মাননা-২০১৬ প্রদান করা হয়।
এরা হলেন-সৃজনশীল সংস্কৃতিক গবেষক অধ্যাপক বুলবুল চৌধুরী,নাট্যকলায় কুতুব উদ্দীন আহমেদ,যন্ত্রসঙ্গীতে মো হাসান আলী,চলচিত্রে আব্দুস সাত্তার,নৃত্যকলায় আদম চৌধুরী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার

আপনাদের উন্নয়নে সর্বদা ছায়া হয়ে লেগে থাকবো : রাব্বি মিয়া

আপডেট সময় : ০১:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭