নারায়ণগঞ্জ ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁয়ে কৃষি জমি রক্ষার দাবিতে ৭ গ্রামের মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৯০ বার পড়া হয়েছে

সোনারগাঁ উপজেলায় পিরোজপুর এলাকায় কৃষি জমি রক্ষার দাবিতে ৭ গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিক গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান কৃষকদের ফসলী জমি জোরপূর্বকভাবে বালু ভরাট করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ইউনিক গ্রুপ ভাটিবন্দর, ছয়হিস্যা, রতনপুর, ভবনাথপুর, জৈনপুর ও কান্দারগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার একর কৃষি জমিতে কিছু প্রভাবশালীদের ব্যক্তিদের ম্যানেজ করে কৃষকদের ফসলী জমি ক্রয় না করে জোড়পূর্বক বালু ভরাট করছে।

এলাকাবাসী তাদের বাধা দিলেও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপক্ষো করে বালু ভরাট কাজ চালিয়ে যাচ্ছে তারা। পরে গ্রামবাসীরা উচ্চ আদালতে কৃষকদের জমিতে বালু ভরাটের নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিট করেন। এর পেক্ষিতে ১০ জানুয়ারী ২০১৬ সালে জেলা পরিষদ থেকে বালু ভরাট বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন ও কোম্পানীটিকে বালু ভরাট বন্ধের জন্য নোর্টিশ প্রদান করে।

উপজেলা প্রশাসন বালু ভরাট বন্ধ করে দেয়। কিন্তÍু আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবছর গত কয়েকদিন ধরে আবারো স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে বালু ভরাট চলছে। কৃষকরা তাদের জমি রক্ষা করতে গতকাল শুক্রবার বিকেলে ৭ গ্রামের প্রায় কয়েক শত নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিক মোতালিব মিয়া ওয়াহিদ মিয়া জানান, কোম্পানির ক্রয়কৃত জমিতে বালু ভরাট করায় আমাদের কোন আপত্তি নাই। কিন্তÍু আমাদের মালিকানা ফসলী জমিতে যাতে জোর পুর্বক বাল ভরাট না করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীন হস্তক্ষেপ কামনা করছি।

শিউলি বেগম বলেন, আমাদের প্রায় ১০ বিঘা জমিতে কোম্পানীর লোকজন জোরপূর্বকভাবে বালু ভরাট করেছে। আমরা খুব অহসায় হয়ে পড়েছি। আমরা প্রশাসনের জরুরী হস্তপেক্ষ কামনা করছি। ইউনিক গ্রুপের পক্ষে স্থানীয় চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, মোশারফ মেম্বার, আফজাল হোসেন এ বালু ভরাটের কাজ করে যাচ্ছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন বলেন, জোরপূর্বকভাবে কৃষকদের ফসলী জমির বালু ভরাট করার চেষ্টা করলে ওই কোম্পানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁয়ে কৃষি জমি রক্ষার দাবিতে ৭ গ্রামের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৩৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭