নারায়ণগঞ্জ ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI) এবং স্বেচ্ছাসেবী সংগঠন We Are Volunteers-এর প্রতিনিধিরা।

আজ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও পুলিশ-ব্যবসায়ী সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ শিল্প-সমৃদ্ধ জেলা। এখানকার ব্যবসায়ীরা নিরাপদে থাকলে অর্থনীতি নিরাপদ থাকবে। চাঁদাবাজ, মাদক কারবারি ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

পুলিশ সুপার আরো বলেন, আমি সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছি, যাতে শিল্পাঞ্চলে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তবে পুলিশ একা সব পারবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতে BKMEA, NCCI সহ সকল ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা প্রয়োজন। তথ্য দিয়ে আপনারা পুলিশকে সহায়তা করুন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬