নারায়ণগঞ্জ ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১০ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায়

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩ ক্যান বিয়ার ও ১ বোতল মদ উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাদক মামলায় ২ জন, মাদকসেবী হিসেবে ৩ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদকসেবীরা হলেন শফিকুল ইসলাম (৪৫), তাজুল (৪২) ও মোঃ ইলিয়াস (৩৮)।

মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোঃ ছাইদুল ইসলাম (২৩) ও মোঃ আশিক মিয়া (২৫)কে। এ সময় তাদের কাছ থেকে ৩ ক্যান বিয়ার ও ১ বোতল মদ উদ্ধার করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জহিরুল ইসলাম (৪২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি বাহাউদ্দিন রুমিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাকাতির প্রস্তুতি মামলায় মোঃ মানিক মিয়া (৩১) ও মোঃ আক্তার হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ জাহিদ হাসান (২৮)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১০

আপডেট সময় : ০৬:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬