নারায়ণগঞ্জ ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জ পুলে চাঁদাবাজির রাজত্ব ধরে রাখতে মরিয়া সালাউদ্দিন আড়াইহাজারে গৃহবধূ ঐশী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার শুভ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন সহ গ্রেফতার ৩

আড়াইহাজারে গৃহবধূ ঐশী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে ০৩ মাসের নববধূ ঐশী পোদ্দারকে (১৯) শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগে ঘাতক স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। আজ রবিবার
(০৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিয়ে নিহতের মা-বাবা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি (পশ্চিমপাড়া) গ্রামে শান্ত কুমার রায়ের বাড়ি থেকে ঐশী পোদ্দারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঐশী কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাহাপাড়া এলাকার শংকর পোদ্দারের মেয়ে। মাত্র ০৩ মাস আগে ১২ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার দিয়ে উলুকান্দি গ্রামের শিবু চন্দ্র রায়ের ছেলে শান্ত কুমার রায়ের সাথে বিয়ে দেয় ঐশীর পরিবার।

মানববন্ধনে নিহতের বাবা শংকর পোদ্দার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই জামাতা শান্ত ও তার পরিবারের লোকজন আরও টাকার দাবিতে ঐশীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে মাত্র দেড় মাস আগেও জামাতাকে আরও ০২ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তাতেও তাদের লোভ কমেনি। মঙ্গলবার রাতে শান্ত, শ্বশুর শিবু রায় ও শাশুড়ি লক্ষ্মী রানী মিলে আমার মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন‍্য আত্মহত্যা বলে চালিয়ে দিতে ওড়না দিয়ে মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ০৩ আসামিকে আটক করলেও মূল অপরাধীদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়। কোনো প্রভাবশালী মহলের চাপে পড়ে অথবা টাকার কাছে বিক্রি হয়ে মামলার তদন্তের মোড় যেন ঘুরিয়ে দেওয়া না হয়, সেই দাবিও জানান তাঁরা। দ্রুত চার্জশিট দাখিল করে ঘাতকদের ফাঁসি নিশ্চিত করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে প্রধান ০৩ আসামিকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে সেই অনুযায়ী আদালতে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে এবং আস্বামীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি

আড়াইহাজারে গৃহবধূ ঐশী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬