নারায়ণগঞ্জ ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সঙ্গে রিয়াদে কর্মরত প্রবাসী গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ দূতাবাস, রিয়াদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দূতাবাসের সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় বিশেষ গুরুত্ব পায় দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন নাগরিক ও প্রাসঙ্গিক সমস্যা।

রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে সৌদি আরবের বিভিন্ন দূরবর্তী শহরে ধারাবাহিকভাবে কনস্যুলার টিমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পাসপোর্ট সংকট নিরসন এবং প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

কনস্যুলার সেবা ও পাসপোর্ট প্রক্রিয়াকে আরও গতিশীল, সহজ ও কার্যকর করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।

মতবিনিময় সভায় প্রবাসীদের মধ্যে বহুল আলোচিত ভিএফএস গ্লোবাল (VFS Global)-এর কাছে পাসপোর্ট সেবা-সংক্রান্ত EDC কার্যক্রম হস্তান্তর নিয়ে প্রশ্ন ওঠে।

জবাবে রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন স্পষ্টভাবে জানান, এ বিষয়ে তিনি অবহিত নন। এ ধরনের কোনো লিখিত তথ্যও এখন পর্যন্ত তিনি পাননি বলে জানান।

সভায় সৌদি আরবের স্থানীয় আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

বিশেষ করে সৌদি আরবের রাস্তা-ঘাট বা অন্যান্য প্রকাশ্য স্থানে স্থানীয় নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভিডিও ধারণ, ছবি তোলা এবং পরবর্তীতে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

দেশটির আইন লঙ্ঘনের কারণে কোনো প্রবাসী বাংলাদেশি যেন অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতায় না পড়েন, সে বিষয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি (এইচওসি) রেজাউল ইসলাম এবং প্রেস সচিব নুরুল আমিন।

সভায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল আমিন, প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ রিয়াদে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

আপডেট সময় : ১২:৪৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬