নারায়ণগঞ্জ ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের

প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে সেবার পরিধি আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে বিন মিশাল গ্লোবাল কোম্পানি। নানা অনলাইন ও অফলাইন সেবার মাধ্যমে প্রবাসীদের পাশে থাকা প্রতিষ্ঠানটির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে।

রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে কেক কেটে ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম বিন মিশালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক ফকির আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি মেডিকেলের এমডি আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নানা প্রয়োজনীয় সেবা সহজ ও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিন মিশাল ট্রাভেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও অনলাইন ও অফলাইনে আরও উন্নত ও মানসম্মত সেবা দিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম বিন মিশাল বলেন, সৌদি আরবের যেকোনো প্রান্তে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কাছে সহজে ও দ্রুত সেবা পৌঁছে দেওয়াই বিন মিশাল ট্রাভেলের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, প্রবাসীদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি। অনলাইন ও অফলাইনে সেবার পরিধি আরও সম্প্রসারণের পাশাপাশি প্রবাসীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। ভবিষ্যতেও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার মাধ্যমে প্রবাসীদের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য সেবা আরও সহজলভ্য ও আধুনিক করতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে।

বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিন মিশাল গ্লোবালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি

প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি

আপডেট সময় : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬