নারায়ণগঞ্জ ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরের গলাচিপা কলেজ রোড এলাকায় আয়োজিত এ সভায় বক্তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

সভায় তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের কালো থাবা থেকে রক্ষা করে তাদের সচেতন, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। কিশোর অপরাধ রোধে আমাদের প্রথম প্রতিরোধ গড়তে হবে পরিবার থেকেই। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে, তবে সামাজিক আন্দোলন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, কিশোর গ্যাং ও মাদক চক্র নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ দিয়ে সব সমস্যার সমাধান হবে না। স্কুল-কলেজে নিয়মিত কাউন্সেলিং, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের মূলধারায় ফেরাতে হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানের সঙ্গ ও গতিবিধির প্রতি নজর রাখুন।নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।

সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি নগরের বিভিন্ন ওয়ার্ডে যুব উন্নয়ন ও খেলাধুলার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

আয়োজক কমিটির সদস্যবৃন্দ ছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকবিরোধী অভিযান জোরদার, স্কুল-কলেজে সচেতনতা প্রচার এবং কিশোরদের জন্য বিকল্প বিনোদনের ব্যবস্থা করার সুপারিশ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির

আপডেট সময় : ০৬:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬