নারায়ণগঞ্জ ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি। অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আলামিনকে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম পাঁচ বছরে সুপার শপ থেকে বহুমুখী ব্যবসা, প্রবাসে সফল উদ্যোক্তা কবির মজুমদার ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অভাব-অনটনের সঙ্গে লড়াই করা অসহায় স্বপ্না বেগমের পাশে দাঁড়াল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। স্বাবলম্বী করার লক্ষ্যে তার হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

রবিবার ২-আগষ্ট সদর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্বপ্না বেগমের হাতে এই সহায়তা তুলে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, সংসার চালাতে দীর্ঘদিন ধরে হিমশিম খাচ্ছিলেন স্বপ্না বেগম। অভাবের কারণে সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতেও সমস্যায় পড়েছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।

সহায়তা প্রদানের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চাই কেউ যেন অভাবের কারণে পিছিয়ে না পড়ে। স্বপ্না বেগমের মতো নারীরা নিজের পায়ে দাঁড়ালে একটি পরিবারই শুধু না, সমাজও উপকৃত হবে। এই সেলাই মেশিনের মাধ্যমে তিনি এখন নিজেই উপার্জন করে সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারবেন। প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে আছে।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত স্বপ্না বেগম বলেন, আমি অনেকদিন ধরে কষ্ট করছি। ছেলেমেয়েদের পড়ার খরচ দিতে পারছিলাম না। উপজেলা প্রশাসন আজ আমাকে যে সাহায্য করলো, এটা আমার জীবন বদলে দেবে। আমি এখন সেলাই করে সংসার চালাবো। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।

স্থানীয়রাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, প্রশাসনের এমন মানবিক সহায়তা এলাকার অন্যান্য অসহায় পরিবারের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি।

অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৭:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬