নারায়ণগঞ্জ ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে “টাউন হল মিটিং” অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ সভার আয়োজন করে র‍্যাব-১১, সিপিসি-১।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে র‍্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত মাদকের কুফল ও ভয়াবহতা তুলে ধরেন। তিনি জানান, মাদক উদ্ধার, সাইবার অপরাধ দমন এবং কিশোর গ্যাং নির্মূলে র‍্যাবের কঠোর ও সমন্বিত অভিযান চলমান রয়েছে। জনগণের আস্থা অর্জন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও সুদৃঢ় করাই এ মিটিংয়ের মূল উদ্দেশ্য।

বক্তারা বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অপরাধ দমনে শুধু বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এজন্য তথ্যভিত্তিক সহযোগিতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বিশেষ করে মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও তরুণদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের কাছ থেকে উন্মুক্ত মতামত নেওয়া হয়। বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ এর সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন।নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,
জেলা তথ্য কর্মকর্তা মোসাম্মত রীনা পারভীন,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেল সুপার আব্দুল কুদ্দুস, জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি সরকার হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া, তোলারাম কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, হেরিটেজ স্কুলের প্রধান শিক্ষক কাউছার চৌধুরী, সুধীজন পাঠাগারের পরিচালক কাশেম জামাল, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, জেলা রোভার স্কাউটসের কমিশনার এস এম আরিফ মিহির, বাংলাদেশ স্কাউটসের কমিশনার ফজলুল হক ভূইয়া মন্টু, যুবদল জেলা কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনি, শ্রমিক দল নেতা শাহ আলম পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাপনী বক্তব্যে র‍্যাব-১১ , সিপিসি-১ এর পক্ষ থেকে বলা হয়, বর্তমান আইন-শৃঙ্খলা উন্নয়নে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সর্বস্তরের জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অপরাধ প্রতিরোধে তথ্য আদান-প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আর্ত মানবতার সেবায় র‍্যাবের চলমান জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।

সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ টাউন হল মিটিংয়ের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা মনে করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান

আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬