নারায়ণগঞ্জ ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নারায়ণগঞ্জের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা হাতে গাছের চারা ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল কালাম এমপি বলেন,
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাই। একটি গাছ একটি প্রাণ। সরকারের পাশাপাশি জনগণকেও এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
নারায়ণগঞ্জকে সবুজ ও দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই মেলা থেকে জনগণ সহজে সকল প্রকার উন্নত জাতের চারা সংগ্রহ করতে পারবে। আমাদের লক্ষ্য আগামী তিন মাসে জেলায় ৫ লাখ চারা রোপণ করা।

আলোচনা শেষে অতিথিরা শহীদ জিয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি-বেসরকারি নার্সারি থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সচেতন মহল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬