নারায়ণগঞ্জ ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নূরুল হুদা মেহেদী :

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চাষাড়া ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির সদস্যরা জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এলাকার সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “মাদক ও কিশোর গ্যাং বর্তমান সমাজের বড় চ্যালেঞ্জ। এসব সামাজিক ব্যাধি দূর করতে পঞ্চায়েত কমিটির মতো সামাজিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক নির্মূল, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ এবং সামাজিক পাঠাগার উন্নয়নের মতো জনকল্যাণমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।”

পাঠাগার স্থাপন ও সুস্থ ধার সামাজিক কর্মকাণ্ডেও সর্বাত্মক সমর্থনের কথা জানান তিনি।

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
সভাপতি মহিউদ্দিন মাহমুদ , সাধারণ সম্পাদক শরীফ সুমন ,
উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী , সহসভাপতি সামছুল হক বাচ্চু
সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান , দফতর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ , প্রচার সম্পাদক ফয়সাল আবেদ হিমু,সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, কার্যকরী সদস্য রহমতউল্লাহ লিটন, আজাদ হোসেন
এছাড়াও এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬