নারায়ণগঞ্জ ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া নাগরিকের তথ্য বিদেশিদের হাতে নয়—পাসপোর্ট সেবা হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

শনিবার(২৫জুলাই) ভোর থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার পাশে স্তূপ করে রাখা বর্জ্য অপসারণে কাজ করছেন।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন গভীর রাতে কে বা কারা রাস্তার মধ্যে ময়লার স্তূপ ফেলে রেখে যায়। এর ফলে একদিকে যেমন সড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই বাস্তবতায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশে তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। পাশাপাশি যারা রাস্তায় প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নগরের সৌন্দর্য রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে সড়কে ময়লা ফেলার প্রবণতা কোনোভাবেই বরদাশত করা হবে না। যার যার বর্জ্য তাকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। রাস্তাঘাট নষ্ট করলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হয়, তেমনি জনদুর্ভোগও বাড়ে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অপরাধীকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানটি পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের সব গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশমুখে পরিচালিত হবে। একইসঙ্গে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং ও প্রচার কার্যক্রমও চালানো হবে।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়তে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিজ্ঞ মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা

নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি

আপডেট সময় : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬