নারায়ণগঞ্জ ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২২ জুলাই,) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতি বুধবার নিয়মিতভাবে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা অংশ নিয়ে ভূমি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

গণশুনানিতে সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গণশুনানির মাধ্যমে জনগণের সমস্যা সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই প্রতিটি অভিযোগের দ্রুত নিষ্পত্তি হোক এবং জনগণ যেন হয়রানিমুক্তভাবে সেবা পায়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের গণশুনানি প্রতি বুধবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির

আপডেট সময় : ০৬:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬