স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে মাসদাইর বাড়ৈভোগ এলাকার খানকার মোড়ে এ অভিযান চালানো হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌনে ৭টার দিকে মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় এলাকায় এক ব্যক্তির বাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) ও মো. রাকিবুল ইসলাম অপুকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রাইম রেকর্ড (পিসিপিআর) যাচাই করে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন, এসআই রফিক ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 




















