নারায়ণগঞ্জ ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ৯ নম্বর ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) জুমার নামাজের পর আনন্দ বাজার বাইতুল কারীম জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লিরা মসজিদের সামনেই মানববন্ধনে অংশ নেন। পরে মানববন্ধন শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আনন্দ বাজার পর্যন্ত গিয়ে পুনরায় বাইতুল কারীম জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা ‘মাদক ছাড়ো, নয়তো আনন্দ বাজার ছাড়ো’ স্লোগান দেন। মানববন্ধনে যুব সমাজ ও স্থানীয়রা মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিল্লাল নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগে বিল্লালের ছোট ভাই ইয়াসিন, ভাগিনা আনিছ, বড় বোন জয়নব, ছোট বোন তানিয়া ও মা গোলবাহারের নাম উঠে এসেছে।

অন্যদিকে, মাদকের বিরুদ্ধে কথা বলায় ওসমান, পারভেজ, স্বপন ও কাউছার নামে কয়েকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগকারীদের দাবি, তাদের ‘মাথা কেটে ফুটবল খেলার’ মতো ভয়াবহ হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তারা আনন্দ বাজার এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

আপডেট সময় : ০৮:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬