নারায়ণগঞ্জ ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না- মাওলানা আবদুল জব্বার

স্টাফ রিপোর্টার:

​নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা থানার উদ্যোগে ৭ জুন রবিবার সকালে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ এবং ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।”

​তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে যে সম্প্রীতি ও ত্যাগের শিক্ষা দিয়ে গেছে, তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। দেশের চলমান সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও নিয়মতান্ত্রিক সমাজ বিনির্মাণে তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ​”আমরা একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ এবং ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।”
ফতুল্লা থানা দক্ষিণ আমীর মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাইদ মুন্না এছাড়া ও নারায়ণগঞ্জ মহানগরী ও ফতুল্লা থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষনেতৃবৃন্দ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়। বক্তব্য শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না- মাওলানা আবদুল জব্বার

আপডেট সময় : ০৯:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬