নারায়ণগঞ্জ ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সফটওয়্যার ব্যবসার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ডেকে এনে আটক করে মারধর ও মুক্তিপণ আদায় করার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নিমাইকাশারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হলেও শনিবার (৯ মে) দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তাররা হলেন, সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারীর আব্দুল সালামের বাড়ির ভাড়াটিয়া বোরহান উদ্দিনের ছেলে মো. শাকিল আহম্মদ (৩০), তার স্ত্রী সামিয়া খাতুন (২০), মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রিয়াদ (৩১), ও তার স্ত্রী তানজুম আক্তার শিথিলা (২৬), বন্দর উপজেলার কায়তাখালির মাহবুব সিকদারের বাড়ির ভাড়াটিয়া মৃত দুলাল সিকদারের ছেলে শান্ত সিকদার (২২) ও তার স্ত্রী জুঁই আক্তার (২০)।

এজাহার সূত্রে জানা গেছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগের সূত্র দরে রাজধানীর সফটওয়্যার ব্যবসায়ী নূরুদ্দীন মুহাম্মদ আলি ও তার সহকর্মী কাজী রাসেল হোসাইনকে ব্যবসার কথা বলে গত ৬ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় ডেকে আনে চক্রটি। পরে তাদেরকে নিমাইকাশারী বাজার মসজিদ রোডের ভূঁইয়া আব্দুস সালাম টাওয়ারে নিয়ে আটক করে। মারধর করে নগদ টাকা,মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। তার পর দাবি করে ৫ লাখ টাকা মুক্তিপণ। তাদের চাহিদা মতে টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এছাড়াও বিভিন্ন লোকজনকে টার্গেট করে তারা প্রেমের ফাঁদসহ বিভিন্ন কৌশলে ডেকে এনে ব্ল্যাকমেইল ও আকট করে মুক্তিপণ আদায় করতো চক্রটি। তাদের ফাঁদে পরে বহু লোক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয়রা জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, মামলা রুজু হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধী চক্রের সন্ধান শুরু করি। হানি ট্র্যাপের নামে সংঘবদ্ধ চক্রটি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নিচ্ছিল। অবশেষে তাদের আবস্থান নিশ্চিত হয়ে আমি ও দুজন উপপরিদর্শকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাইকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক

আপডেট সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬