নারায়ণগঞ্জ ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাব-৪-এর সহায়তায় বুধবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হালিম ওরফে বোচা হালিম (৫২), মো. শাহিন খাঁ (৪২) ও মো. নয়ন (৩২)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকারের মধ্যে প্রায় সাড়ে ছয় ভরি আট আনা ওজনের গয়না এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কার্টার উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রথমে গাবতলী এলাকা থেকে হালিম ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার ছায়ানীড় মার্কেটসংলগ্ন একটি জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে ছয় ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে তাদের দেখানো মতে পাশ্ববর্তী একটি ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টারটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয়সংলগ্ন হুমায়ুন কবিরের বাসার গ্রিল কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি ডাকাতির মামলা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬