নারায়ণগঞ্জ ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অবস্থিত সুগন্ধা+ রেস্টুরেন্টকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী রাতে রেস্টুরেন্টটি থেকে ৭ পিস রুমালি রুটি ও খাসির চাপ কিনে বাসায় নিয়ে যান। খাবার খাওয়ার সময় হঠাৎই তিনি খাবারের ভেতরে তেলাপোকার বাচ্চা দেখতে পান। বিষয়টি জানার পর তার ছোট বোন অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার পরপরই ভুক্তভোগী খাবারটি প্যাকেট করে রেস্টুরেন্টে ফিরে গিয়ে বিষয়টি জানান। তবে সেখানে গিয়ে তিনি আরও হতাশ হন। অভিযোগ অনুযায়ী, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে “সেক্রিফাইস” করার পরামর্শ দেন। এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী বলেন, “আমি টাকা দিয়ে খাবার কিনে আনবো, আর আমাকে বলা হবে সেক্রিফাইস করতে! তারা নিজেরা খেয়ে দেখাক, তারপর আমি সেক্রিফাইস করবো।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলছেন, খাবারের মান ও জনস্বাস্থ্যের বিষয়টি নিয়ে এমন অবহেলা কেন করা হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা

আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬