নারায়ণগঞ্জ ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় ফের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অভিযানে ৩ দোকানে পলিথিন ব্যাগ রাখায় জব্দসহ জরিমানা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায়

আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবস্থিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. সকালে তিনি উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য কেন্দ্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।”

তিনি পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সাহস ও উৎসাহ দেন। অভিভাবকদের কেন্দ্রের ২০০ গজের মধ্যে অবস্থান না করার অনুরোধ জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সারাদেশের মতো আড়াইহাজারেও এবার শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কেন্দ্র মনিটরিং অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় ফের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

আপডেট সময় : ০৮:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬