নারায়ণগঞ্জ ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা রাস্তা গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে একটি করাতকলকে জরিমানা সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার অনলাইন শপিংয়ের নামে প্রতারণার অভিযোগে ৪ প্রতারককে গ্রেফতার পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে ‘বহুমুখী পাটপণ্য মেলা এর শুভ উদ্বোধন রিয়াদে গণমাধ্যম কর্মীদের সম্মাননা জানালো প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সিদ্ধিরগঞ্জে যুবক আটক

সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করেছে।

শনিবার (২৫ এপ্রিল ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে স্থাপিত একটি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. সামরুল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির এক পর্যায়ে শিশু সামিরা চোখ তোকে মীম আক্তার ছামিরা (১৪)-কে আটক করা হয়।

তল্লাশিকালে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক কিশোরীর বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক

সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক

আপডেট সময় : ০৮:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬