নারায়ণগঞ্জ ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

অনলাইন শপিংয়ের নামে প্রতারণার অভিযোগে ৪ প্রতারককে গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ অনলাইন শপিংয়ের নামে প্রতারণার অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং নগদ ৫১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

বন্দর থানার এসআই মো. আল আমিনের নেতৃত্বে একটি দল বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী থানার ডি ব্লকের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে চার প্রতারককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), মো. মিজান (২০), মো. বাইজিদ বিশ্বাস (১৯) ও মো. জুয়েল শেখ (২১)। তাদের সবার বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলায়।

পুলিশ জানায়, ভুক্তভোগী মোসা. জাকিয়া (৩১) অনলাইনে বিজ্ঞাপন দেখে গত ১২ এপ্রিল “Colour Brand BD” নামে একটি ফেসবুক পেজ থেকে পোশাকের অর্ডার দেন। পরে তিনি ৫১ হাজার ৬৩০ টাকা প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

অনলাইন শপিংয়ের নামে প্রতারণার অভিযোগে ৪ প্রতারককে গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬