নারায়ণগঞ্জ ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে অভিযানে নারীসহ ৩ জনের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম, এবং পশ্চিম মাসদাইরের রাসেল। এছাড়া ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় ছিল। রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে অভিযানে নারীসহ ৩ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬